ক্যাসিয়াসনামা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়ার রেকর্ড তো করেছেনই, পরশু ইকার ক্যাসিয়াস আরেকটি মাইলফলকও ছুঁয়েছেন। সেটি হয়ে গেছে মাঠের নামার আগেই, স্পেনের হয়ে ১৬৫ ম্যাচ খেলে ফেলেছেন পোর্তোর স্প্যানিশ গোলরক্ষক। ইউরোপে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড ছিল লাটভিয়ার ভিতালিজ আস্তাফেভসের, পরশু ক্যাসিয়াস তাঁকে ছুঁয়েছেন। সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচের রেকর্ড যাঁর, মিসরের আহমেদ হাসানকেও হয়তো পেরিয়ে যেতে পারেন ‘সন্ত’ ইকার। ১৮৪টি ম্যাচ নিয়ে হাসানই সবার ওপরে। তবে ক্যাসিয়াস ও তাঁর মাঝখানে আছেন আরও পাঁচজন; সৌদি আরবের মোহাম্মদ আল দেইয়া (১৭৮), মেক্সিকোর ক্লদিও সুয়ারেজ (১৭৭), মিসরের হোসাম হাসান (১৬৯), ইকুয়েডরের ইভান হুরতাদো (১৬৮) ও আস্তাফেভস।