ক্যাসিয়াসের দুঃসময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়ালের নিয়মিত একাদশ থেকে বাদ পড়ে পাড়ি জমিয়েছিলেন পোর্তোয়। কিন্তু পর্তুগিজ ফুটবলে ইকার ক্যাসিয়াস গোলপোস্টের নিচে দিনকে দিন হারিয়ে ফেলছেন তাঁর চিরচেনা রূপটি। এই তো জানুয়ারিতে গুইমারেসের সঙ্গে ম্যাচে একটা সহজ বল ধরতে গিয়ে করে ফেললেন হাস্যকর ভুল। কীভাবে যেন বলটা হাত গলে ঢুকে গেল জালে। আরেকবার গোলপোস্ট ছেড়ে বেরিয়ে এসে স্কুলবালকের মতো গোল হজম করেছেন। ব্যর্থতার ছাপ পরিসংখ্যানেও। চলতি মৌসুমে ৩০ গোল খেয়েছে পোর্তো, যার ২৮টিরই সাক্ষী ক্যাসিয়াস। যা ১৫ বছরের মধ্যে দলটির সবচেয়ে বাজে গোলরক্ষকের তকমা জুটিয়ে দিয়েছে দুটি ইউরো ও বিশ্বকাপজয়ী স্প্যানিশ গোলকিপারকে। ইএসপিএন।