ক্যাসিয়াস নেই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেনের অধিনায়ক, সেই হিসেবে ব্যালন ডি’অরের ভোট দেওয়ারই কথা। অথচ ভোটাভুটির বিস্তারিত প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে, সেই তালিকায় ইকার ক্যাসিয়াসের নামই নেই! স্প্যানিশ রেডিও কোপের দাবি, দায়টা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের। ভোট দেওয়ার মাত্র ২৩ ঘণ্টা আগে কাগজপত্র পাঠানো হয়েছিল ক্যাসিয়াসের কাছে। কিন্তু ওই সময় পোর্তোর হয়ে ক্যাসিয়াস ছিলেন বিমানে। কাগজপত্র পেতে তাই দেরি হয়ে গেছে, ভোটটাও দেওয়া হয়নি তাঁর। নইলে রোনালদো হয়তো একটা ভোট বেশিই পেতেন! স্পোর্ত ইংলিশ।