প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাবুন তো, রিয়াল মাদ্রিদের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো-গ্যারেথ বেলদের চুক্তিবিষয়ক আলোচনায় মধ্যস্থতা করছেন ইকার ক্যাসিয়াস! ভবিষ্যতে এমনটা ঘটতেই পরে। রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক যে মাদ্রিদে একটি পরামর্শক প্রতিষ্ঠান খুলতে যাচ্ছেন। ‘ক্যাসিয়াস ওয়ার্ল্ড’ নামের এই প্রতিষ্ঠানের কাজ খেলোয়াড়দের চুক্তিসংক্রান্ত আলাপ-আলোচনায় মধ্যস্থতা করা ও পরামর্শ দেওয়া। প্রায় ৬০ হাজার ইউরো মূলধনের এই পরামর্শক প্রতিষ্ঠান খুলতে ক্যাসিয়াসকে সহায়তা করছেন তাঁরই এজেন্ট কার্লো কুত্রোপিয়া। কিছুদিন আগে মাদ্রিদের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক ছিন্ন করে ক্যাসিয়াস যোগ দিয়েছেন পর্তুগিজ ক্লাব পোর্তোতে। এখন তাঁর বয়স ৩৪। আর খুব বেশি দিন খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। সেই ভাবনা থেকেই হয়তো ফুটবল-পরবর্তী ক্যারিয়ারটাও ঠিক করে ফেললেন ‘সন্ত’ ক্যাসিয়াস। মার্কা।