ক্যাসিয়াসের রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু দশমবারের মতো ইউরোর চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে স্পেন। আর ইকার ক্যাসিয়াসও একদিকে গড়ে ফেলেছেন দুটি কীর্তি। একটি হয়ে গেছে ম্যাচের প্রথম একাদশে থাকার পরেই। স্পেনের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড আগেই হয়েছিল। পরশু ক্যাসিয়াস ছুঁয়ে ফেললেন যুক্তরাষ্ট্রের কোবি জোনসের ১৬৪ ম্যাচের মাইলফলক, আন্তর্জাতিক ফুটবলে এর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন ছয়জন। আর একটি ম্যাচ খেললে ইউরোপের সবচেয়ে বেশি ম্যাচ খেলার লাটভিয়ার ভিতালিস আসতাফেভসের রেকর্ড ছুঁয়ে ফেলবেন। দ্বিতীয় কীর্তিটাই বেশি বড়, সেটি অবশ্য নিশ্চিত হয়েছে খেলা শেষের পর। ইউরোর মূল পর্ব ও বাছাইপর্ব মিলে সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়ার রেকর্ড ছিল জিয়ানলুইজি বুফনের (২৮টি ম্যাচে)। পরশু গোলপোস্ট অক্ষত রেখে ক্যাসিয়াস ছুঁয়ে ফেলেছেন বুফনকে।