ক্রুইফের নামে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্তাদি ইয়োহান ক্রুইফে’র নির্মাণকাজের আনুষ্ঠানিক শুরু l ছবি: বার্সেলোনা টুইটার
‘স্তাদি ইয়োহান ক্রুইফে’র নির্মাণকাজের আনুষ্ঠানিক শুরু l ছবি: বার্সেলোনা টুইটার

বার্সেলোনার সিদ্ধান্তটি গত মার্চেই নেওয়া—ইয়োহান ক্রুইফের নামে একটা স্টেডিয়াম নির্মাণ। কাতালান ফুটবল ক্লাবটির অনুশীলনকেন্দ্র সান হোয়ান দেসপিতে পরশু শুরু হয়ে গেল সেটির নির্মাণকাজ।

৬ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ‘স্তাদি ইয়োহান ক্রুইফে’র নির্মাণব্যয় ধরা হয়েছে প্রায় ১৮৭ কোটি টাকা। ক্যানসারের সঙ্গে লড়াই করে গত বছর পৃথিবী ছেড়ে যাওয়া ক্রুইফের প্রতি শ্রদ্ধা জানাতেই কাতালান দলটির এই উদ্যোগ। বার্সার আজ যে খেলার ধরন আর বিশ্বখ্যাত একাডেমি—দুটির পেছনেই বড় অবদান এই ডাচ ফুটবল কিংবদন্তির। আর খেলোয়াড় ও কোচ হিসেবে দলটির অনেক অর্জনের সঙ্গেই জড়িয়ে আছে তাঁর নাম। নির্মাণ শুরুর আনুষ্ঠানিকতায় পরশু নিয়ে আসা হয়েছিল ক্রুইফের পরিবারকে। বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউও উপস্থিত ছিলেন সেখানে। ফোরফোরটু।