ক্রুইফের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়াক্স আমস্টারডামের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ালেন ইয়োহান ক্রুইফ। তবে শারীরিক অবস্থার অবনতির কারণে নয়, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ডাচ ফুটবল কিংবদন্তি সরে দাঁড়িয়েছেন ক্লাবের ক্ষমতার রাজনীতির কারণে। আয়াক্সের যুব প্রকল্পের জন্য কয়েক বছর আগে বিশদ পরিকল্পনা করেছিলেন ক্রুইফ। তাঁর সে পরিকল্পনা থেকে ক্লাব কর্তৃপক্ষ সরে এসেছে—এই অভিযোগেই ক্রুইফের পদত্যাগ। দ্য গার্ডিয়ান।