ক্রুজেইরোয় মেনেজেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্যান্ডারলি লুক্সেমবার্গোকে ছাঁটাইয়ের দুই দিনের মধ্যেই নতুন কোচ নিয়োগ দিল ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরো। জাতীয় দলের আরেক সাবেক কোচ মানো মেনেজেসকে গতকাল দায়িত্ব দিয়েছে দলটি। তবে কত দিনের জন্য, পারিশ্রমিকই বা কত, বিস্তারিত কিছুই জানানো হয়নি। আইএএনএস।