ক্রেসপোকে ছুঁলেন সুয়ারেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল করেছেন লুইস সুয়ারেজ, তবে তারপরও জেতেনি তাঁর দল। কলম্বিয়ার বিপক্ষে কাল রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটা উরুগুয়ে ড্র করেছে ২-২ গোলে। তবে দল পুরো ৩ পয়েন্ট না পেলেও পরশুর ওই গোল উরুগুইয়ান স্ট্রাইকারকে নিয়ে গেছে নতুন এক উচ্চতায়।
বিশ্বকাপ বাছাইপর্বে এটি বার্সেলোনা ফরোয়ার্ডের ১৯তম গোল। এ গোল দিয়েই দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতা হার্নান ক্রেসপোকে ছুঁলেন সুয়ারেজ। ১৯৯৮, ২০০২ ও ২০০৬—এই তিন বিশ্বকাপের বাছাইপর্ব মিলিয়ে ১৯ গোল করেছিলেন ক্রেসপোও। সুয়ারেজেরও এটি তৃতীয় বিশ্বকাপ বাছাইপর্বে (২০১০, ২০১৪ ও ২০১৮)। ক্রেসপোকে ছাড়িয়ে যাওয়াটা তাঁর কাছে এখন শুধুই সময়ের ব্যাপার।