ক্রোয়েশিয়া-আর্জেন্টিনা ফাইনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাবলসের ক্লান্তিতে কোর্টে নামেননি হুয়ান মার্টিন দেল পোত্রো। ডেভিস কাপ সেমিফাইনালের শেষ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ব্রিটেনই তাই ছিল ফেবারিট। কিন্তু পোত্রোর বদলে নামা বিশ্বের ১১৪ নম্বর খেলোয়াড় লিওনার্দো মেয়ারই হাসি ফোটালেন আর্জেন্টাইনদের মুখে। ব্রিটেনের ড্যান ইভানসকে ৪-৬, ৬-৩, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তুলে দিলেন মেয়ার। আগামী ২৫-২৭ নভেম্বরের ফাইনালে স্বাগতিক ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে চারবার ফাইনাল খেললেও কখনো ডেভিস কাপ জেতা হয়নি আর্জেন্টিনার। ক্রোয়েশিয়া অবশ্য ২০০৫ সালে জিতেছিল ‘টেনিসের বিশ্বকাপ’। এএফপি।