ক্লপকে উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডর্টমুন্ডের সোনালি সময়ের শুরুটা তাঁর হাত ধরেই। বুন্দেসলিগা জিতিয়েছেন, চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও নিয়ে গেছেন। কাল শেষ হয়ে গেল বুন্দেসলিগায় ইয়ুর্গেন ক্লপের ডর্টমুন্ড-অধ্যায়। ক্লাব ছাড়ার ঘোষণা আগেই দিয়েছিলেন। কাল ভেরডার ব্রেমেনকে ৩-২ গোলে হারিয়ে বিদায়ী কোচকে দারুণ একটা উপহারই দিয়েছেন রয়েসরা। ক্লপের সামনে অবশ্য শিরোপা জিতে ক্লাব ছাড়ার সুযোগ। ৩০ মে জার্মান কাপের ফাইনালে যে ভলফ্সবুর্গের মুখোমুখি ডর্টমুন্ড! এএফপি।