ক্লপের বিষণ্ন বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিহাসে প্রথমবারের মতো জার্মান কাপ জিতেছে ভলফ্‌সবুর্গ।
ইতিহাসে প্রথমবারের মতো জার্মান কাপ জিতেছে ভলফ্‌সবুর্গ।

সাত বছর। কম তো নয়। পরশু বরুসিয়া ডর্টমুন্ড-অধ্যায়টা আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেল ইয়ুর্গেন ক্লপের। জার্মান কাপের ফাইনালে জিততে পারলে রূপকথাই হতো। কিন্তু সেটা আর হলো না, ভলফ্সবুর্গের কাছে ৩-১ গোলে হেরে গেছে ডর্টমুন্ড। ম্যাচটা অবশ্য ক্লপের দল দারুণ শুরু করেছিল, ১৬ মিনিটেই এগিয়ে যায় অবামেয়াংয়ের গোলে। এরপরই খেলায় দারুণভাবে ফিরে আসে বুন্দেসলিগার এই মৌসুমের চমক ভলফ্সবুর্গ। ১৬ মিনিটের মধ্যে লুইজ গুস্তাভো, কেভিন ডি ব্রুইন ও বাস ডসের গোলে ইতিহাসে প্রথমবারের মতো জার্মান কাপ জিতেছে ভলফ্সবুর্গ। এই মৌসুমে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভলফ্সবুর্গ মিডফিল্ডার জুনিয়র মালান্দা। জয়টা প্রয়াত সতীর্থকেই উৎসর্গ করেছেন ডি ব্রুইনরা। এএফপি।