প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৩ গোলে হার। ইংলিশ প্রিমিয়ার লিগে সপ্তাহটা একদমই ভালো যায়নি লিভারপুলের। বোর্নমাউথের কাছে ওই হারে লিগে দ্বিতীয় স্থানটিও হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। হতাশা ভুলতেই হয়তো দলবল নিয়ে বেরিয়ে পড়লেন ক্লপ। পুরো দল নিয়ে চলে এলেন কাতালুনিয়ায়। একটু বেড়ানো, একটু অনুশীলন আর অনেক বেশি মিল-মহব্বত—এটাই সফরের উদ্দেশ্য। তো বার্সেলোনায় আসাই যখন হলো, তখন খেলা দেখাও বাদ যাবে কেন? পরশু বার্সেলোনা ও মনশেনগ্লাডবাখের মধ্যকার চ্যাম্পিয়নস লিগের খেলাটা মাঠে বসেই দেখেছে ‘অলরেড’রা। লিভারপুলের পরের ম্যাচ রোববার, ওয়েস্ট হামের বিপক্ষে। সে ম্যাচে বার্সেলোনার প্রেরণা কাজে লাগলে হয়। মার্কা।