ক্লান্তি আমার...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ বছর বয়স দুর্বার, পথে-প্রান্তরে ছোটায় বহু তুফান! রাহিম স্টার্লিংয়ের বয়স ঠিক ১৮ নয়, এক বছর বেশি। তা হোক। কিন্তু এই বয়সেও উদ্যমে ঘাটতি থাকার কথা নয়। কিন্তু লিভারপুলের ইংলিশ উইঙ্গার টানা ম্যাচ খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়েছেন। পরশু এস্তোনিয়ার সঙ্গে ম্যাচে তাই শুরু থেকে খেললেন না, নামলেন বদলি হিসেবে। কিন্তু আসলেই কি ক্লান্তির জন্য নামেননি স্টার্লিং? ম্যাচের আগে কোচ রয় হজসন নিজেই জানিয়েছেন, স্টার্লিংই অনুরোধ করেছেন তাঁকে যাতে বিশ্রাম দেওয়া হয়। ব্যস, এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে চলতে থাকে স্টার্লিংয়ের মুণ্ডুপাত। শেষ পর্যন্ত এই উইঙ্গার নিজেই টুইট করেছেন, ‘আমিও তো মানুষ, নাকি?’ কিন্তু তাতে কি আর সমালোচকের মুখ বন্ধ করা যায়? এএফপি।