ক্লাব বিশ্বকাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ক্লাব বিশ্বকাপে অভিষেক হচ্ছে রিভার প্লেটের। বোকা জুনিয়র্স, এস্তুদিয়ান্তেস ও সান লরেঞ্জোর পর আর্জেন্টিনার চতুর্থ ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপ খেলছে রিভার প্লেট। আর্জেন্টিনার মতো অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার চারটি করে দলও খেলেছে ক্লাব বিশ্বকাপে। ২০০০ সালে শুরু হওয়া বৈশ্বিক এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ক্লাব এসেছে ব্রাজিল ও মেক্সিকো থেকে। দুই দেশের ছয়টি করে দল খেলেছে ক্লাব বিশ্বকাপে। করিন্থিয়ানস, ইন্টারন্যাসিওনাল, সাও পাওলো, ভাস্কো দা গামা, সান্তোস ও অ্যাটলেটিকো মিনেইরো এই ছয় ব্রাজিলিয়ান ক্লাব প্রতিনিধিত্ব করেছে দক্ষিণ আমেরিকার। কনক্যাকাফের প্রতিনিধি হিসেবে খেলেছে মেক্সিকোর পাচুয়া, মন্তেরেই, ক্লাব আমেরিকা, নেসাক্সা, আতলান্তে ও ক্রুজ আজুল।