প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলএ গ্যালাক্সিতে ডেভিড বেকহামের পাশে খেলেছেন। ইংলিশ ফুটবল কিংবদন্তির কাছ থেকে সে সময় বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞানও কি পেয়েছেন ল্যান্ডন ডনোভান? দেখে তো তা-ই মনে হচ্ছে। বেকহাম এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মায়ামিতে একটি ক্লাবে বিনিয়োগ করেছেন। এবার ডনোভানও ফুটবলে বিনিয়োগ করতে চলেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব সোয়ানসি সিটির ৬০ শতাংশ মালিকানা কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রের একটি কনসোর্টিয়াম, এটির সঙ্গে যুক্ত আছেন ডনোভান। এএফপি।