প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুই ফিগো, রোনালদো, জিনেদিন জিদান ও ফ্যাবিও ক্যানাভারোর পর ক্রিস্টিয়ানো রোনালদোর টানা দুই। এ নিয়ে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়েরা ছয়বার জিতলেন বিশ্বসেরা ফুটবলারের খেতাব। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ছুঁতে অবশ্য আরও অনেক দূর যেতে হবে রিয়াল মাদ্রিদকে। ১৯৯১ সালে চালু হওয়ার পর বার্সেলোনার ফুটবলাররা বিশ্বসেরা হয়েছেন ১০ বার। মেসির টানা চারবার জেতা তো টাটকা স্মৃতি। এ ছাড়া চার ব্রাজিলিয়ান রোমারিও, রোনালদো (দুবার), রিভালদো ও রোনালদিনহোও (২) বিশ্বসেরা হয়েছেন বার্সায় খেলে। সিরি ‘আ’ ক্লাব জুভেন্টাসের খেলোয়াড়েরা জিতেছেন চারবার। তিনবার করে জিতেছেন ইতালির অন্য দুই পরাশক্তি এসি মিলান ও ইন্টার মিলানের খেলোয়াড়েরা। এ ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসভি আইন্দহোফেন ও পিএসজির খেলোয়াড়েরা একবার করে জিতেছেন।