প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবজাতকের নাম নিয়ে বাবা-মায়ের কত রকম জল্পনাকল্পনা থাকে। একটু অন্য রকম নামের দিকেও অনেকের ঝোঁক থাকে। স্বামী যখন মেয়ের নামটা ‘লানেসরা’ রাখার প্রস্তাব করলেন, ক্লেয়ার স্মিথ খুব একটা আপত্তি করেননি। নামটা শুনতে তো মন্দ লাগছে না! কিন্তু স্বামী যে এখানেও প্রিয় ক্লাবকে জড়িয়ে ফেলেছেন, সেটা ক্লেয়ার আবিষ্কার করলেন দুই বছর পর! আর্সেনালকে উল্টো করে লিখলে যে লানেসরা হয়, সেটা তো খেয়ালই করেননি। স্বামীও এমন একটা চাল চেলেছেন, এখন খেয়াল করলেও লাভ নেই। লানেসরা নামটা তো এখন মোটামুটি পরিচিতই হয়ে গেছে। এই মৌসুমে এখন পর্যন্ত আর্সেনাল প্রিমিয়ার লিগের শীর্ষে আছে। ১১ বছর পর শিরোপা জিতলে নিশ্চয়ই স্বামীকে ‘ক্ষমা’ করে দেবেন ক্লেয়ার! ফক্স স্পোর্টস।