ক্লাবে ক্লাবে যাচ্ছেন রেফারিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলের সর্বশেষ আইনকানুন সম্পর্কে ফুটবলার ও সংগঠকদের ধারণা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাফুফের রেফারিজ কমিটি। ওই কমিটির প্রতিনিধিরা গতকাল প্রথম দিনে গেছেন শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা ক্লাবে। প্রতিনিধিদলে ছিলেন মনিরুল ইসলাম, এম আর মুকুল, শেখ বদরুদ্দিন প্রমুখ। আজ তাঁরা যাবেন মোহামেডান, আরামবাগ ও রহমতগঞ্জ ক্লাবে। প্রিমিয়ার লিগের সব ক্লাবেই তাঁরা সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেবেন।
বাফুফের রেফারিজ কমিটির প্রধান বাদল রায় এই কর্মসূচির উদ্দেশ্য বিস্তারিত ব্যাখ্যা করলেন, ‘ফুটবলার বা সংগঠকদের অনেকেই ফিফার হালনাগাদ নিয়মকানুন জানে না। এগুলো না জানলে তারা ভুল করবে। সেই ভুল যেন না হয় এ কারণেই “লজ অব দ্য গেম” কর্মসূচি নিয়েছি আমরা।’