ক্লাসিকোতে নেই বেল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেভান্তের সঙ্গে রিয়াল মাদ্রিদের গত সপ্তাহের জয়টা দেখেছেন বেঞ্চে বসে। এখন জানা গেল, নিতম্বের চোটটা গ্যারেথ বেলকে ভোগাবে আরও কিছুদিন। লিভারপুলের সঙ্গে এই সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মাঠে নামা নিয়েও সংশয় আছে। কাল রিয়াল নিজেদের ওয়েবসাইটে ওয়েলশ উইঙ্গারের চোটের বিষয়টা নিশ্চিত করেছে। তবে লিভারপুলের ম্যাচের চেয়েও আনচেলত্তির বড় দুশ্চিন্তা, সামনের সপ্তাহের এল ক্লাসিকোতে বেল খেলতে পারবেন তো? স্প্যানিশ দৈনিক এএস-এর ধারণা, বেল সেই ম্যাচেও খেলতে পারবেন না। এএফপি।