ক্ষতিপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাবুন তো, আর্সেন ওয়েঙ্গার আর্সেনাল ছেড়ে যোগ দিয়েছেন চেলসিতে! কল্পনা করা যায়? প্রায় অকল্পনীয় এমন একটা কাজই করে বসেছেন হোর্হে হেসাস। প্রায় ছয় বছর বেনফিকার কোচ থাকার পর গত জুনে এই পর্তুগিজ কোচ যোগ দিয়েছেন ‘শত্রুশিবির’ স্পোর্টিং লিসবনে! পর্তুগালের রাজধানী শহরের ক্লাব দুটির মধ্যে ভৌগোলিক দূরত্ব হয়তো চার মাইল, কিন্তু ফুটবলীয় শত্রুতার বিচারে দূরত্বটা তো আলোকবর্ষ সমান। লিসবনের ক্রীড়া সম্প্রচার জগতের প্রভাবশালী ব্যক্তিত্ব নুনো লাজের চোখে হেসাসের দলবদল যেন ‘যুদ্ধের শুরু’। যুদ্ধ ইতিমধ্যে শুরুও হয়ে গেছে। বেনফিকা সাবেক এই কোচের কাছে চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছে প্রায় ৭৫ লাখ ইউরো! তাদের দাবি, হেসাস একতরফাভাবে ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করেছেন। যদিও গত জুনে চুক্তি নবায়নের সময় হেসাসের ৪০ লাখ ইউরো বেতনটাকে কমিয়ে দিতে চেয়েছিল বেনফিকা। যেখানে স্পোর্টিং তাঁকে দেবে বছরে ৬০ লাখ। এএফপি।