ক্ষতিপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আধুনিক যুগের দাস’—ফুটবলারদের চুক্তি নিয়ে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের মন্তব্যটির কী নির্মম উদাহরণই না দিল অলিম্পিয়া! প্যারাগুয়ের ক্লাবটি ২০১৩ সালের ডিসেম্বরে চুক্তি বাতিল করেছিল উরুগুয়ের খেলোয়াড় সেবাস্তিয়ান আরিওসার সঙ্গে। ওই বছরই মে মাসে বুকে টিউমার ধরা পড়েছিল আরিওসার। চিকিৎসাধীন অবস্থায় খেলতে পারবেন না, তাই এমন একটা ‘বোঝা’ বয়ে বেড়াতে রাজি ছিল না ক্লাব অলিম্পিয়া। এমনকি রোগনির্ণয়ের সময়ও তাঁর বেতন বন্ধ রাখে। অবশেষে কৃতকর্মের শাস্তি পেতে হচ্ছে আসুনসিওন শহরের ক্লাবটিকে। আরিওসার প্রতি কোনো নৈতিক বা আইনগত বাধ্যবাধকতা না মানায় এবং তাঁর শারীরিক অক্ষমতার অনৈতিক সুবিধা নেওয়ার দায়ে ক্লাবটিকে জরিমানা করেছেন আন্তর্জাতিক ক্রীড়া আদালত। ‘নৈতিক অবক্ষয়ের’ ক্ষতিপূরণ হিসেবে ৬০ হাজার ও ‘খেলোয়াড়ি’ ক্ষতিপূরণ ৯০ হাজার ডলার। এতে যদি কিছু শিক্ষা হয় ক্লাবটির! ইএসপিএন, গোলডটকম।