ক্ষতিপূরণ পাচ্ছেন রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্ষতিপূরণ’ শব্দটির ওপরেই আগে চোখ আটকে যাওয়ার কথা। ক্রিস্টিয়ানো রোনালদো আবার কার কাছ থেকে সেটি পেলেন? না, কোনো স্বত্ববিষয়ক ঝামেলা-টামেলা নয়, রোনালদোর এই অর্থপ্রাপ্তি একদমই অন্য কারণে। সত্যি বলতে কী, কারণটা রোনালদোর একদমই পছন্দ হবে না। মার্টিন স্করসিসির একটা ছবি থেকে শেষ পর্যন্ত তাঁকে বাদ দেওয়া হয়েছে, সেটার জন্যই রোনালদো ২০ লাখ ডলার পাচ্ছেন।

অস্কারজয়ী পরিচালক স্করসিসি তাঁর নতুন ছবি দ্য ম্যানিপুলেটর-এর মূল চরিত্রে রোনালদোকে ঠিক করে রেখেছিলেন। ছবির কাহিনি যাঁকে নিয়ে, সেই ইতালিয়ান ধনকুবের আলেসান্দ্রো প্রোতোর চরিত্রই করার কথা ছিল সিআর-সেভেনের। প্রোতোর কাছ থেকে নিউইয়র্কে একটি বাড়ি কিনেছিলেন রোনালদো, চলচ্চিত্রে সুযোগ পাওয়ার সেটিও একটি কারণ। কিন্তু এখন প্রোতো নিজেই বেঁকে বসেছেন। এ কারণে যে, রোনালদোকে নেওয়া হলে ছবির মনোযোগটা অন্যদিকে সরে যেতে পারে। রোনালদোর জায়গায় এখন চ্যানিং ট্যাটামের অভিনয় করার কথা। স্পোর্ত।