ক্ষুব্ধ ক্রুইফ বিকেএসপি ছাড়ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোডভিক ডি ক্রুইফ।
লোডভিক ডি ক্রুইফ।

বাফুফে সভাপতি খেলোয়াড়দের কাছে শতভাগ চেয়েছেন, কথাটা তাঁর সামনে তুললে এবার কণ্ঠ আরও কঠিন ডি ক্রুইফের, ‘শতভাগ চাইলে শতভাগ তো দিতে হবে। সেই শতভাগ দেওয়ার চেষ্টা তো দেখছি না।’ এরপর এমন সব কথা বললেন, যা বাফুফে কর্মকর্তাদের জন্য সম্মানজনক কিছু নয়। সাত মাস বেতন বকেয়া পড়েছে মনে করিয়ে এবার তাঁর কথা, ‘আমাদের নাকি ষাট-সত্তর ভাগ বকেয়া বেতন দেওয়া হবে। কই সেই টাকাও তো পেলাম না। এখন শুনছি চল্লিশ ভাগ দেওয়ার চেষ্টা নাকি চলছে।’

টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানালেন, বি‌কেএসপির যে হোস্টেলে কোচরা আছেন, সেখানে অনেক দিন কেউ না থাকায় পরিচর্যা হয়নি। টিমের একজন নাকি অন্য এক জায়গা থেকে একটা রেফ্রিজারেটর এনে কোচদের এক রুমে দিয়েছেন। বাফুফের দায়িত্বশীল কর্মকর্তারা এসব খবর রাখেন না বলে ডি ক্রুইফের ক্ষোভটা হলো প্রকাশ্য।