কড়া জবাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে তো কোপার ফাইনালে হারের ক্ষত, তার ওপর হারের জন্য তাঁর ভাইকে দায়ী করে নিজ দেশের সংবাদমাধ্যমই ছড়িয়ে দিল সমালোচনার বিষ। কাঁহাতক আর সহ্য করা যায়! মাতিয়াস মেসিও চুপ থাকতে পারলেন না। কড়া জবাব দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে, ‘লিওর সমস্যা হচ্ছে সে আর্জেন্টাইন!...আসলে আর্জেন্টিনাই তার যোগ্য নয়।’ তবে গত কয়েক দিনে যাঁরা লিওনেল মেসিকে সমর্থন দিয়েছেন, তাঁদের কিছু বলার নেই। ‘এটা (সমালোচনা) শুধু সেই হতভাগাদের উদ্দেশে’—সমালোচকদের স্রেফ ধুয়ে দিলেন আর্জেন্টাইন তারকার ভাই। মার্কা।