খপ্পরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোভে পাপ, পাপে...। প্রাণ নয়, মোটা অঙ্কের টাকাপয়সাই খুইয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হামের গুরু-শিষ্য স্যাম অ্যালারডাইস ও অ্যান্ডি ক্যারল। ঠগের পাল্লায় পড়ে অ্যালারডাইস ও ক্যারল হারিয়েছেন ১১ হাজার পাউন্ড। শুধু অ্যালারডাইস ও ক্যারলই নন, ওয়েস্ট হ্যামের অন্য খেলোয়াড় ও স্টাফদের ভজিয়ে সব মিলিয়ে ৩০ হাজার পাউন্ড নিয়ে উধাও প্রতারক। সস্তায় বিখ্যাত ফোরট্রান অ্যান্ড ম্যাসনের গিফট হ্যাম্পার ও হ্যারডসের শ্যাম্পেন কিনে দেওয়ার কথা বলেই অগ্রিম টাকাপয়সা নেওয়া হয়। ১২ ডিসেম্বর টাকা নেওয়ার পর ২৪ তারিখেও জিনিসপত্তর হাতে না পেয়ে পুলিশের কাছে যান ক্যারলরা। খবরটা চাউর হয়েছে পরশু। মেইল অনলাইন।