প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো আবার বাবা হতে চলেছেন। বান্ধবী জর্জিনা রদ্রিগেজের কোলজুড়ে আসছে তাঁর সন্তান। কয়েক দিন ধরে গুঞ্জনটা বাতাসে ভাসছে। ইনস্টাগ্রামে জর্জিনার সঙ্গে তোলা একটি ছবি দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ এই ফরোয়ার্ড। ছবিটিতে দেখা গেছে রোনালদোর ডান হাতটি আলতো করে জর্জিনার পেটের ওপরে রাখা। গুঞ্জনের সূত্রপাত এখান থেকেই। রোনালদোর মা ডলোরেস সান্তোস এটাকে ফালতু কথা বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ইতালির সাময়িকী কি তাদের সর্বশেষ সংখ্যার প্রচ্ছদ খবর করেছে এটিকেই। শুধু তা-ই নয়, আরও এককাঠি এগিয়ে সাময়িকীটি। জর্জিনার গর্ভে রোনালদোর যমজ সন্তান আসছে বলে জানিয়েছে তারা। এবার কী বলবেন ডলোরেস সান্তোস? মার্কা।