খরগোশের দল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার কাছে ৬-১ গোলে হার। পরে সিরি ‘আ’তে ঘরের মাঠে দুর্বল আটালান্টার কাছেও রোমা হেরে গেছে ২-০ গোলে। পর পর দুই ম্যাচে ৮ গোল খাওয়াটা মোটেই ভালোভাবে নিতে পারেনি সমর্থকেরা। মঙ্গলবার অনুশীলন করতে গিতে তাই সমর্থকদের রোষানলেই পড়লেন রোমার খেলোয়াড়েরা। প্রায় ৫০ কেজি গাজর নিয়ে মাঠে হাজির রোমা সমর্থকেরা। সঙ্গের ব্যানারটায় লেখা ছিল—‘তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, খরগোশের দল।’ নিরাপত্তাপ্রহরীরা অবশ্য পরে সরিয়ে দিয়েছেন ক্ষুব্ধ সমর্থকদের। কিন্তু যাওয়ার আগে ব্যানারটা দেয়ালে ঠেস দিয়ে রেখে গেছে তারা, গাজরগুলো মাটিতে ফেলে গেছে ছড়িয়ে-ছিটিয়ে। ইএসপিএন।