খুদে ফুটবলারদের মালয়েশিয়া-যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই প্রথম বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ফুটবল দল খেলবে বিদেশের মাটিতে। মালয়েশিয়ায় আজ শুরু চার দিনের সুপারমক কাপে খেলতে বাংলাদেশের খুদে কিশোরেরা গত রাতে কুয়ালালামপুর গেছে। মালয়েশিয়ার সাবেক ফুটবলার সুপারমকের নামে আয়োজিত টুর্নামেন্টটি আসলে খুদে ফুটবলারদের একটা উৎসব। জাতীয় ও ক্লাবসহ মোট ১৬টি দল খেলছে টুর্নামেন্টে। চার গ্রুপের মধ্যে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে স্পেনের সেভিয়া, থাইল্যান্ডের চানবুরি এফসি ও মালয়েশিয়া কাগার্স। কাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাফুফের কর্মকর্তারা বললেন, এই প্রতিযোগিতায় বাংলাদেশের লক্ষ্য ভালো ফুটবল খেলা।