খুদে ভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ম্যানচেস্টার সিটির সবচেয়ে বিখ্যাত সমর্থক এখন ব্রেডন ব্রেন্ট। ৭ বছর বয়সী এই কট্টর সমর্থককে চমকে দিয়েছে সিটি। ক্লাবের টিভি প্রতিবেদকের সঙ্গে ট্যাক্সিতে চড়ার কথা ছিল ব্রেন্টের। কিন্তু গাড়িতে যে ছিলেন স্বয়ং সিটি কোচ পেপ গার্দিওলা। প্রথমে অবিশ্বাস করলেও দ্বিধা কাটিয়ে উঠতে খুব বেশি সময় লাগেনি ব্রেন্টের। প্রথমেই প্রশ্ন ‘যেহেতু আপনাকে পেয়েছি, তার মানে আমরা তো সব ট্রফি জিততে যাচ্ছি! কোথায় রাখব এগুলো?’ এরপর তার প্রশ্ন যেন শেষই হতে চায় না, ‘মেসি তো আপনার বন্ধু। ওকে একটা ফোন দিন না, আমাদের দলে আসবে কিনা?’ প্রশ্নবাণে জর্জরিত গার্দিওলা। মেসির ব্যাপারে আশা দিতে না পারলেও কোচ তাকে শিরোপার আশ্বাস দিয়েছেন। শেষে এমন নিবেদিত ভক্তের সঙ্গে সেলফিও তুলে রাখলেন গার্দিওলা। ডেইলি মেইল।