খুশিতে নৃত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের স্বপ্নপূরণ—তাতে বাবা-মায়ের উচ্ছ্বাসটা যে কেমন হতে পারে, অভাবনীয় এক কাণ্ড করে সেটি বুঝিয়েছেন পিওনে সিসতোর বাবা-মা। উগান্ডান বংশোদ্ভূত এই ড্যানিশ ফুটবলারের স্বপ্ন ছিল ডেনমার্কের হয়ে খেলা। সেই স্বপ্নপূরণের পথে প্রথম ধাপটা পেরিয়েছেন তিনি, ডাক পেয়েছেন ডেনমার্কের অনূর্ধ্ব-২১ দলে। সংবাদ সম্মেলনে সে খুশির খবরটাই তিনি জানাতে চেয়েছিলেন সবাইকে। কিন্তু যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, হঠাৎই সংবাদ সম্মেলনকক্ষে ঢুকে পড়লেন তাঁর বাবা-মা। সবার কথাবার্তা থামিয়ে দিয়ে সিসতোর বাবা-মা শুরু করলেন উগান্ডার ঐতিহ্যবাহী নাচ। একটু পরে ছেলে সিসতোও যোগ দেন সেই নাচে। ডেইলি মেইল।