খেপে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো খেললে সমর্থকেরা যেমন মাথায় তুলে নেয়, খারাপ খেললে শুনতে হয় দুয়ো। খেলোয়াড়দের এসব ভালো করেই জানা। কিন্তু ব্রাজিলিয়ান ক্লাব ইন্টারন্যাসিওনালের ডিফেন্ডার ফ্যাব্রিসিও বোধ হয় ব্যাপারটা ভুলে গিয়েছিলেন। স্টেট চ্যাম্পিয়নশিপের একটা ম্যাচে ওয়াইপিরিঙ্গার হয়ে খেলতে নেমেছিলেন। বিরতির পর ইন্টারন্যাসিওনাল সমর্থকেরাই তাঁকে দুয়ো দিতে শুরু করলেন। খেপে গিয়ে ফ্যাব্রিসিও মাঠের মধ্যেই দাঁড়িয়েই অশ্লীল অঙ্গভঙ্গি করেন তাদের দিকে। রেফারির লাল কার্ড দেখানো ছাড়া উপায় ছিল না। সমর্থকেরা চেঁচিয়ে সিদ্ধান্তটিকে সাধুবাদও জানিয়েছে। ফ্যাব্রিসিও তখন আরেক দফা মেজাজ হারিয়ে বসেন। জার্সি খুলে ছিঁড়ে ফেলে দেন মাটিতে। ‘এই ক্লাবে আমি আর নেই’—বলে গজরাতে গজরাতে মাঠ ছাড়েন। সতীর্থরা তাঁকে শান্ত করার চেষ্টা করলেও লাভ হয়নি। ক্লাব পরে ফ্যাব্রিসিওকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে। ম্যাচটা অবশ্য ইন্টারন্যাসিওনালই জিতেছে! রয়টার্স।