খেপেছেন জুনিনহো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের পরই নেতৃত্ব হারিয়েছেন। চোটের কারণে ব্রাজিল দলেও আসা-যাওয়ার মধ্যে ছিলেন থিয়াগো সিলভা। কিন্তু কোচ কার্লোস দুঙ্গা এবার বাদই দিয়ে দিলেন সিলভাকে। যে সিদ্ধান্তের জন্য দুঙ্গার কঠোর সমালোচনাই করেছেন সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার জুনিনহো। কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগামী মাসে দুটি প্রীতি ম্যাচের দলে থিয়াগো সিলভাকে না দেখে খুবই হতাশ জুনিনহো, ‘সিলভা আমাদের দলের সেরা ডিফেন্ডার এবং ভবিষ্যতেও সেরাই থাকবে।’ গোলডটকম।
থিয়াগোকে বলির পাঁঠা বানানোয় কোচের উদ্দেশে জুনিনহো আরও বলেছেন, ‘মনে হচ্ছে, দুঙ্গা ১৯৯০ সালের কথা ভুলে গেছে। ওই বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সের দায়ভার তার ওপর পড়েছিল এবং আজও তাকেই ওই কারণে দোষারোপ করা হয়।’