খেলছেন রোনালদো-বেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত পরশুর কথা। রিয়াল মাদ্রিদ অনুশীলন করছে, অথচ ক্রিস্টিয়ানো রোনালদো-গ্যারেথ বেল অনুপস্থিত। তাহলে কি আজ অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে মাঠে নামা হচ্ছে না দুজনের? কাল কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, দুজনই চোট থেকে সেরে উঠেছেন। নতুন করে কিছু না হলে আজ দুজনেরই মাঠে নামার কথা।
রোনালদোর চোটটাই বেশি উদ্বেগের ছিল আনচেলত্তির কাছে। গত সপ্তাহে লুদোগোরেৎসের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ শেষে অ্যাঙ্কেলে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। এরপর জানা গিয়েছিল, সেটি গুরুতর কিছু নয়। কাল অনুশীলন করে রোনালদো বুঝিয়ে দিয়েছেন, চোট থেকে সেরে উঠেছেন। আজ তাঁর খেলা নিয়ে তাই সংশয় নেই। এএফপি।