খেলতে পারবেন রোনালদো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিন আগে রায়ো ভায়েকানোর সঙ্গে ‘ডাইভ’ দেওয়ার অভিযোগে দেখেছিলেন হলুদ কার্ড। সেটি নিয়ে মাঠেই নিজের অসন্তোষ জানিয়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও সিদ্ধান্তটিকে ‘অবিশ্বাস্য’ বলেছেন। রিয়াল পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। হলুদ কার্ডটি ছিল মৌসুমে রোনালদোর পঞ্চম, যেটির মানে আজ এইবারের সঙ্গে ম্যাচে নিষেধাজ্ঞার খড়্গে পড়েছিলেন। পড়েছিলেনই বলতে হচ্ছে, কারণ হলুদ কার্ডটি প্রত্যাহার করেছে লা লিগা কমিটি। আজ এইবারের সঙ্গে ম্যাচে থাকছেন সিআর-সেভেন। এএফপি।