প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপকথা লিখে উত্তর-পূর্ব ভারতের প্রথম ক্লাব হিসেবে ভারতের সর্বোচ্চ ফুটবল লিগ আই-লিগ জিতেছে আইজল এফসি। অথচ সেই ক্লাবটিকেই কিনা আগামী বছর সর্বোচ্চ লিগে খেলার অধিকারের দাবিতে অনশনে বসতে হচ্ছে! ঘটনা হচ্ছে, আগামী বছর থেকে আই-লিগ ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফুটবল লিগ আইএসএলকে এক করে সর্বোচ্চ পর্যায়ের লিগ চালু করতে চায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। সে ক্ষেত্রে সেই লিগে আইএসএলের বর্তমান আটটি দলের সঙ্গে খেলার সুযোগ পাবে ভারতের ঐতিহ্যবাহী তিন ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু এফসি। এখানেই আপত্তি আইজলের। তাদের দাবি, আই-লিগ চ্যাম্পিয়ন হিসেবে তারা নতুন লিগে খেলার সুযোগ পাওয়ার বড় দাবিদার। অন্যথা হলে ক্লাবের খেলোয়াড় কর্মকর্তারা আমরণ অনশনে বসবেন! রয়টার্স।