খেলোয়াড়ের খোঁজে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলে যত স্কাউট আছেন, ভাবতে পারেন, ‘একি ঝামেলা, একটু খেয়েপরে বেঁচে ছিলাম। তা-ও বুঝি আর হচ্ছে না!’ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অচেনা কিন্তু প্রতিশ্রুতিশীল ফুটবলার খুঁজে বের করাই স্কাউটদের কাজ। তবে রাশিয়ার দ্বিতীয় স্তরের ক্লাব এফসি তসনোর মতো সবাই ভাবতে শুরু করলে সেটা হয়তো আর হবে না। ফুটবলারের জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছে ক্লাবটি। কেমন ফুটবলার তাদের দরকার, সেটাও জানিয়ে দিয়েছে তারা—দলের জন্য খেলে, দায়িত্বশীল ও খুবই দক্ষ। ওহ্, দিনের অনভ্যস্ত সময়েও কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতনও অন্তত ৩ লাখ রুবল। কিন্তু সেটা মাসে না সপ্তাহে, তা বলা হয়নি। শুনে মনে হতেই পারে, ক্লাবটি দুর্দশাগ্রস্ত। এখানেই চমক, লিগে দুইয়ে আছে দলটি! ফোরফোরটু।