খ্যাতির ছোঁয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তার বাবা জেরার্ড পিকে সময়ের আলোচিত ডিফেন্ডারদের একজন। বিশ্বজুড়ে ভক্তের অভাব নেই বার্সেলোনা ও স্পেন ডিফেন্ডারের। মিলান পিকের মা শাকিরাও বা কম কিসে! কলম্বিয়ান গায়িকারও ভক্ত বিশ্বজুড়ে। বাবা-মার তারকাখ্যাতির ছোঁয়া সম্ভবত ৩ বছরের মিলানের গায়েও লেগেছে। তার কাণ্ডটাই দেখুন। বাবা-মার সঙ্গে সম্প্রতি কোনো একটা অনুষ্ঠানে গিয়েছিল। স্বাভাবিকভাবেই ভক্তরা ঘিরেছিল অটোগ্রাফের জন্য। কিন্তু নিরাপত্তার জন্য পিকে-শাকিরার কাছাকাছি যেতে পারছিলেন না কেউ। এক ভক্ত তাই মিলানকে কাছে ডেকে একটা টুপি আর কলম ধরিয়ে দিলেন, সঙ্গে ছোট্ট অনুরোধ, শিশুটি যেন তার বাবা-মার কাছ থেকে অটোগ্রাফ এনে দেয়। কিন্তু মিলানও ছিল তখন ‘মুডে’। কী করল? নিজেই টুপিটাতে স্বাক্ষর করল, এরপর সেটি ওই ভক্তকে ফেরত দিয়ে ভাবলেশহীন মুখে হেঁটে চলে গেল। তারকার ছেলেও তো তারকাই! টুইটার।