প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্সেনালের বিপক্ষে ম্যাচটা জিতেছে চেলসি। কিন্তু ৩-১ গোলে জিতেও নিজের দলের খেলোয়াড় এনগোলো কান্তের ওপর ভীষণ খেপেছেন চেলসি কোচ আন্তোনিও কন্তে। তা কারণটা কী? ম্যাচে আর্সেনালের একটা কর্নারের সময় নাকি বলের পেছনে ছোটেননি কান্তে। সেটা দেখে চেলসি কোচ তাঁর সহকারী অ্যাঞ্জেলো আলেসিওকে কী বকাটাই না দিলেন! ম্যাচ শেষে যখন তাঁকে এই ঘটনাটা নিয়ে জিজ্ঞেস করা হলো, হাসতে হাসতে বললেন, ‘যখন দেখি কিছু ঠিকঠাক হচ্ছে না, আমার খুন করে ফেলতে ইচ্ছে হয়।’ কিন্তু কান্তের দোষে কেন আলেসিওর ওপর রাগ ঝাড়লেন? আসলে ওই সময় কন্তের পাশে আলেসিওই ছিলেন কি না। চেলসি কোচ হেসে হেসেই বললেন, ‘আলেসিও আমার ডান হাত। অনেক বছর ধরে ও আমাকে সহ্য করে যাচ্ছে।’ এই না হলে সহকারী! মেট্রো ইউকে।