গঞ্জালেজের হরিষে বিষাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭১ মিনিটে তাঁর গোলেই সমতা ফিরিয়েছিল প্যারাগুয়ে। টাইব্রেকারে শেষ কিকটা নিয়ে দলকে শেষ চারেও নিয়ে গেছেন। ডার্লিস গঞ্জালেজের ২১ বছরের জীবনে এর চেয়ে স্মরণীয় দিন এসেছে কি না সন্দেহ। কিন্তু কে জানত, এমন দিনেই একটা বিষাদ নেমে আসবে প্যারাগুয়ে স্ট্রাইকারের ওপর? ম্যাচ শেষে গঞ্জালেজ খবর পেলেন, খেলা দেখার সময়ই তাঁর চাচা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরে টুইটারে এফসি বাসেলের এই স্ট্রাইকার লিখেছেন, ‘কেন, চাচা, কেন? আমি তোমাকে এতটা আনন্দ দিয়েছিলাম, আর তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারলে? আমি এখনো বিশ্বাস করতে পাছি না।’ সঙ্গে নিজের চাচার একটা ছবিও পোস্ট করেছেন। গোলডটকম।