গতবারের ব্যর্থতা ভুলতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দলে গত মৌসুমে তরুণ ফুটবলাররা ভালো খেলেছে। কিন্তু অভিজ্ঞরা সেভাবে পারেনি। তাই বাজে ফল হয়েছে। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছি আমরা। একই সঙ্গে বলব, মানিক ভাই খুব ভালো কোচ। তাঁর তত্ত্বাবধানে শেখ রাসেল ভালো প্রস্তুতি নিয়েছে। আমরা কঠোর পরিশ্রম করছি। এখন টিম ফর্মেশন ঠিক করছেন কোচ। হয়তো আমরা দুই স্ট্রাইকারে যেতে পারি। যার মধ্যে একজন স্থানীয় হবে। আর এই যে নির্জন জায়গায় অনুশীলন করছি, এমন সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি মুগ্ধ। মাঠেও মুগ্ধতা ছড়াতে পারলে আমাদের পরিশ্রম সার্থক হবে।