গাজ্জার ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মদের নেশায় চুর হয়ে থাকতেন প্রায় সারাক্ষণ। সেটা কাটাতে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। মাতাল হয়ে কম অঘটনও ঘটাননি। একটা সময় মানসিক ভারসাম্যই অনেকটা হারিয়ে ফেলেছিলেন। পল গ্যাসকোয়েনের মনে হচ্ছিল, তাঁকে নিয়ে টিভিতে প্রায়ই প্রতিবেদন হচ্ছে। ‘গাজ্জা’ নামে বিখ্যাত এই সাবেক ইংলিশ মিডফিল্ডার এমনিতে সব সময় পাদপ্রদীপের আলোতেই থাকেন। তবে এই গাজ্জা সেই গাজ্জা নয়। ঘটনাটা গত বছরের। ইসরায়েল সীমান্তের গাজা উপত্যকা নিয়ে ধুন্দুমার চলছে। সেখানে প্রতিদিন অনেক লোক প্রাণ হারাচ্ছে। প্রচারমাধ্যমগুলো তাই গাজা উপত্যাকার তরতাজা খবর দিচ্ছে সারাক্ষণ। গ্যাসকোয়েন নেশার ঘোরে ভেবেছিলেন, তাঁকে নিয়েই বোধ হয় খবর হচ্ছে। এত দিন পর মেইল অনলাইনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এটা বলেছেন ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার। এএফপি।