গানসো সেভিয়ায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা তিনবার ইউরোপা লিগের ট্রফি জেতা সেভিয়া এবার স্প্যানিশ লিগের ট্রফিতেও চোখ রাখছে। দলবদলের বাজারে বেশ সরব হোর্হে সাম্পাওলির দল। ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এবার দলে আনা হলো গানসোকে। নেইমারের সঙ্গেই কাঁধ মিলিয়ে এগোতে এগোতে হঠাৎই ছিটকে গেছেন চোটের কারণে। সান্তোস থেকে সাও পাওলোর ঠিকানা বদল তাঁর ভাগ্যও অনেকটা যে বদলে দিয়েছে, সেভিয়ায় ডাক পাওয়া তারই প্রমাণ। ২৬ বছর বয়সী এই মিডফিল্ডারের দাম অবশ্য জানা যায়নি। গোলডটকম।