গানারদের মানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলবদলের মৌসুম এলেই শুরু হয় আর্সেনালকে নিয়ে মজার সব কৌতুক। প্রতি মৌসুমেই বড় বড় তারকাকে নিয়ে স্বপ্ন দেখে আর্সেনাল, পরে সবই গুজব বলে প্রমাণিত হয়। আর্সেনালের এই ‘প্রায় চুক্তি করে ফেলা’ খেলোয়াড়দের নিয়েই বিশ্ব একাদশ গড়ে ফেলা সম্ভব। এবারও মৌসুমের শুরুতেই জেমি ভার্ডিকে দলে টানার চেষ্টা করেছে ক্লাবটি। কিন্তু লাভ হয়নি, আসেননি ভার্ডি। আর ম্যানচেস্টার ইউনাইটেড কিনা প্রায় কোনো ঝক্কি ছাড়া পেয়ে গেল ভার্ডির চেয়েও ভালো স্ট্রাইকার ইব্রাহিমোভিচকে! এ ঘোষণার পরই ইউনাইটেড সমর্থকেরা হুল ফোটাচ্ছেন গানারদের গায়ে। এর মাঝে সবচেয়ে তীব্র খোঁচাটা ছিল, ‘আমরা ইউরোপা খেলব তাতেই ইব্রা চলে এল, তোমরা চ্যাম্পিয়নস লিগে উঠেও ভার্ডিকে আনতে পারো না!’ গোলডটকম