গার্দিওলা জিতবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময়টা ভালো কাটছে না পেপ গার্দিওলার। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচে জয়হীন ম্যানচেস্টার সিটি। কাল লিগে ওয়েস্ট ব্রমের বিপক্ষেও না জিতলে সংখ্যাটা ৭ হয়ে গেছে। তবে গার্দিওলারই সাবেক সতীর্থ লুইস এনরিকে নিশ্চিত, অচলাবস্থা কাটিয়ে শিরোপা জিতবেন গার্দিওলাই। বার্সেলোনা কোচ বলেছেন, ‘আমার পুরো বিশ্বাস আছে যে সে-ই এই মৌসুমে শিরোপা জিতবে। সমালোচনা তো থাকবেই, কারণ সে একই পদ্ধতিতে বারবার সফল হচ্ছে, এটা অনেকের জ্বালা বাড়িয়ে দেয়। তবে পেপ সব সময়ই সুন্দর ফুটবল খেলে শিরোপা জিতবে। চলার পথে এমন হোঁচট কেউ খেতেই পারে, সাফল্য তো আর গাণিতিক সূত্র মেনে চলে না।’ মার্কা।