
ন্যু ক্যাম্পে ফেরা পেপ গার্দিওলার জন্য দুঃস্বপ্নই হয়ে দাঁড়িয়েছে। দুই বছর আগে বায়ার্নের হয়ে ৩ গোলে পরাজয়ের কালি লেগেছিল গায়ে। পরশুর অভিজ্ঞতাটা হলো আরও ভুলে যাওয়ার মতো, এবার ম্যানচেস্টার সিটির হয়ে দেখতে হয়েছে ৪-০ গোলের লজ্জা। তবে শুধু গার্দিওলা নন, ফেরাটা দুঃস্বপ্নের হয়ে থেকেছে ক্লদিও ব্রাভোর জন্যও।
গোলরক্ষকেরা ভুল করতেই পারেন। বার্সার হয়ে দুই বছর খেলেছেন, বল যে এক-আধবার ব্রাভোর হাত ফসকে যায়নি, তা নয়। কিন্তু পরশু সিটির হয়ে যে ভুল করলেন, সেটা অন্তত বার্সায় হয়নি। এই মৌসুমেই বার্সা থেকে পাড়ি জমিয়েছেন সিটিতে, পুরোনো ক্লাবের সঙ্গে প্রথম দেখাতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে। ৫৩ মিনিটে গোললাইন ছেড়ে, পেনাল্টি বক্সের বাইরে এসে হাত দিয়ে বল ঠেকিয়েছেন। রেফারির লাল কার্ড না দেওয়া ছাড়া উপায় ছিল না। পরে অবশ্য গার্দিওলা বলেছেন, ‘ওই লাল কার্ডটাই আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।’
অবশ্য ব্রাভোর লাল কার্ড দেখার আগেই বার্সা এগিয়ে গিয়েছিল ১-০ গোলে। সেটি ছিল লিওনেল মেসির প্রথম গোল। ওই লাল কার্ডের পর আরও ২ গোল পেয়েছেন, ক্যারিয়ারে প্রায় ডালভাত বানিয়ে ফেলা আরেকটি হ্যাটট্রিকও হয়ে গেছে। দুই বছর আগে গার্দিওলার বায়ার্নের সঙ্গে অনেক দিন মনে রাখার মতো একটা গোল করেছিলেন। আরও একবার গার্দিওলার আততায়ী হলেন। ৭৩ মিনিটে জেরেমি ম্যাথিউ লাল কার্ড দেখায় বার্সাও পরিণত হয় ১০ জনের দলে। ৮৭ মিনিটে নেইমার পেনাল্টি নষ্ট করার তিন মিনিট পরই সেটির ‘প্রায়শ্চিত্ত’ করেছেন দারুণ এক গোলে।
ব্রাভো ভুল করেছেন, অথচ আন্দ্রে টের স্টেগেন পুরো ম্যাচেই ছিলেন দুর্দান্ত। ম্যাচ শেষে প্রশ্ন উঠে গেছে, গার্দিওলা কি ভুল গোলরক্ষককেই বার্সা থেকে বেছে নিলেন? সিটি কোচ এখনো ভরসা রাখছেন ব্রাভোর ওপর, ‘গোলরক্ষক ভুল করতেই পারে। ব্রাভো গত ১০ বছরে সেরা গোলরক্ষকদের একজন। সে এটা থেকে শিক্ষা নেবে।’ সিটি ফরোয়ার্ড নলিতো মেসিকেই দিচ্ছেন কৃতিত্ব, ‘মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়। সে-ই ব্যবধান গড়ে দিয়েছে।’
মেসি পরশু ৩৭তম হ্যাটট্রিক পেয়েছেন, কিন্তু আরেকজনের জন্য সেটি ছিল প্রথম। আর্সেনালের হয়ে মেসুত ওজিল ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পেয়েছেন। আর তাতেই বুলগেরিয়ান ক্লাব লুদোগোরেৎসকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। এএফপি, রয়টার্স।
মেসিররাতেওজিলেরওহ্যাটট্রিক
গার্দিওলা-ব্রাভোরদুঃস্বপ্নেরফেরা
ন্যু ক্যাম্পে ফেরা পেপ গার্দিওলার জন্য দুঃস্বপ্নই হয়ে দাঁড়িয়েছে।দুই বছর আগে বায়ার্নের হয়ে ৩ গোলে পরাজয়ের কালি লেগেছিল গায়ে।পরশুর অভিজ্ঞতাটা হলো আরও ভুলে যাওয়ার মতো, এবার ম্যানচেস্টার সিটির হয়ে দেখতে হয়েছে ৪-০ গোলের লজ্জা।তবে শুধু গার্দিওলা নন, ফেরাটা দুঃস্বপ্নের হয়ে থেকেছে ক্লদিও ব্রাভোর জন্যও।
গোলরক্ষকেরা ভুল করতেই পারেন।বার্সার হয়ে দুই বছর খেলেছেন, বল যে এক-আধবার ব্রাভোর হাত ফসকে যায়নি, তা নয়।কিন্তু পরশু সিটির হয়ে যে ভুল করলেন, সেটা অন্তত বার্সায় হয়নি।এই মৌসুমেই বার্সা থেকে পাড়ি জমিয়েছেন সিটিতে, পুরোনো ক্লাবের সঙ্গে প্রথম দেখাতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে।৫৩ মিনিটে গোললাইন ছেড়ে, পেনাল্টি বক্সের বাইরে এসে হাত দিয়ে বল ঠেকিয়েছেন।রেফারির লাল কার্ড না দেওয়া ছাড়া উপায় ছিল না।পরে অবশ্য গার্দিওলা বলেছেন, ‘ওই লাল কার্ডটাই আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।’
অবশ্য ব্রাভোর লাল কার্ড দেখার আগেই বার্সা এগিয়ে গিয়েছিল ১-০ গোলে।সেটি ছিল লিওনেল মেসির প্রথম গোল।ওই লাল কার্ডের পর আরও ২ গোল পেয়েছেন, ক্যারিয়ারে প্রায় ডালভাত বানিয়ে ফেলা আরেকটি হ্যাটট্রিকও হয়ে গেছে।দুই বছর আগে গার্দিওলার বায়ার্নের সঙ্গে অনেক দিন মনে রাখার মতো একটা গোল করেছিলেন।আরও একবার গার্দিওলার আততায়ী হলেন।৭৩ মিনিটে জেরেমি ম্যাথিউ লাল কার্ড দেখায় বার্সাও পরিণত হয় ১০ জনের দলে।৮৭ মিনিটে নেইমার পেনাল্টি নষ্ট করার তিন মিনিট পরই সেটির ‘প্রায়শ্চিত্ত’ করেছেন দারুণ এক গোলে।
ব্রাভো ভুল করেছেন, অথচ আন্দ্রে টের স্টেগেন পুরো ম্যাচেই ছিলেন দুর্দান্ত।ম্যাচ শেষে প্রশ্ন উঠে গেছে, গার্দিওলা কি ভুল গোলরক্ষককেই বার্সা থেকে বেছে নিলেন? সিটি কোচ এখনো ভরসা রাখছেন ব্রাভোর ওপর, ‘গোলরক্ষক ভুল করতেই পারে।ব্রাভো গত ১০ বছরে সেরা গোলরক্ষকদের একজন।সে এটা থেকে শিক্ষা নেবে।’ সিটি ফরোয়ার্ড নলিতো মেসিকেই দিচ্ছেন কৃতিত্ব, ‘মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়।সে-ই ব্যবধান গড়ে দিয়েছে।’
মেসি পরশু ৩৭তম হ্যাটট্রিক পেয়েছেন, কিন্তু আরেকজনের জন্য সেটি ছিল প্রথম।আর্সেনালের হয়ে মেসুত ওজিল ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পেয়েছেন।আর তাতেই বুলগেরিয়ান ক্লাব লুদোগোরেৎসকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল।এএফপি, রয়টার্স।
মেসিনামা
চ্যাম্পিয়নস লিগে মেসির হ্যাটট্রিক সাতটি। আর কোনো খেলোয়াড়ের দূরে থাক, ক্লাবের মধ্যে শুধু রিয়াল মাদ্রিদের আছে এর চেয়ে বেশি হ্যাটট্রিক (নয়টি)।
২০০৬ সালে রুদ ফন নিস্টলরয়ের পর এই প্রথম কেউ দুজন ভিন্ন গোলরক্ষকের বিপক্ষে একই ম্যাচে গোল পেলেন।
লুইজ আদ্রিয়ানোর পর প্রথম ফুটবলার হিসেবে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক।
এক নজরে
আর্সেনাল ৬: ০ লুদোগোরেৎস
পিএসজি ৩: ০ বাসেল
কিয়েভ ০: ২ বেনফিকা
নাপোলি ২: ৩ বেসিকতাস
বার্সেলোনা ৪: ০ ম্যান সিটি
সেল্টিক ০: ২ ম’গ্লাডবাখ
বায়ার্ন ৪: ১ পিএসভি
রোস্তভ ০: ১ অ্যাটলেটিকো
* স্বাগতিক দল প্রথমে