গার্দিওলা-শরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচ হিসেবে সম্ভাব্য সবকিছুই জিতেছেন পেপ গার্দিওলা। বায়ার্ন মিউনিখ কোচের পরামর্শ তাই কেউ চাইতেই পারেন। তাই বলে একটা রাগবি দল পরামর্শ চাইলে সেটা অবাক হওয়ার মতোই ঘটনা। জাপানের রাগবি দলের অস্ট্রেলিয়ান কোচ এডি জোন্স সেটাই চেয়েছেন। এমন নয় যে দেখা হয়ে যাওয়ায় গার্দিওলার কাছ থেকে দু-একটা পরামর্শ চেয়েছেন। এডি জোন্স মিউনিখে উড়ে গিয়েই গার্দিওলার সঙ্গে দেখা করেছেন। কিন্তু রাগবি কোচ ফুটবলের শরণ নিলেন কেন? ১৯৯১ সালের পর থেকে রাগবি বিশ্বকাপে কোনো ম্যাচ জেতেনি জাপান। জোন্সের কথা, গার্দিওলা এই মুহূর্তে বিশ্বের সেরা কোচ। আর খেলা দুটির মধ্যে মিলও অনেক। সে কারণেই এ ব্যবস্থা। গার্দিওলা-টোটকায় কি কাজ হবে? বিবিসি।