গার্দিওলার সবচেয়ে বড় হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট বছরের কোচিং ক্যারিয়ারে এমন স্কোরলাইন অনেকবারই দেখেছেন পেপ গার্দিওলা, তবে বেশির ভাগ সময়ই সেটিতে খুশি হয়েছেন। কাল হলো উল্টো। এভারটনের মাঠে এত বড় ব্যবধানে হেরেছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি! কোচিং ক্যারিয়ারে কোনো লিগ ম্যাচে এত বড় হার আর কখনো সইতে হয়নি গার্দিওলাকে।
পুরো ম্যাচই ভালো খেলেছে এভারটন। যদিও চারটি গোলই এসেছে সিটির রক্ষণভাগের হাস্যকর ভুলে। ৩৪ মিনিটে রোমেলু লুকাকুর গোলে প্রথম এগিয়ে যায় এভারটন। দ্বিতীয়ার্ধে আরও ৩ গোল করে রোনাল্ড কোম্যানের দল। গোল তিনটি করেন কেভিন মিরালাস, টম ডেভিস ও কালই অভিষিক্ত আদোমেলা লুকম্যান। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে মাঠে নেমে ৯৪ মিনিটে গোল করেন কদিন আগেই দলে আসা লুকম্যান। গার্ডিয়ান।