গার্দিওলার সিটি না টুখেলের চেলসি—চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আজ কে জিতবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে জিতবেন আজ?
ফাইল ছবি

উন্মাদনা ও উত্তেজনায় এটা হয়তো বিশ্বকাপের মতো নয়। কিন্তু স্যার অ্যালেক্স ফার্গুসন একবার বলেছিলেন, ‘এটা বিশ্বকাপের চেয়ে কমও কিছু নয়।’ আসলেই তো। ক্লাব বিশ্বকাপ নামে ফিফার আলাদা একটা টুর্নামেন্ট আছে যদিও, কিন্তু ইউরোপের ক্লাব ফুটবলে এটাই তো ‘বিশ্বকাপ’। মহাদেশীয় গণ্ডি ছাড়িয়ে যার উন্মাদনা বিশ্বজুড়ে।

পর্তুগালের পোর্তোতে এমনই আরও একটা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের মঞ্চ তৈরি। এবার প্রতিপক্ষ ইংল্যান্ডের দুই ক্লাব—ম্যানচেস্টার সিটি ও চেলসি। ইউরোপিয়ান ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুট শেষ পর্যন্ত কোন দলের মাথায় উঠবে?

সিটির এটি প্রথম চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। চেলসির তৃতীয়। এর আগে ২০০৮ সালে ফাইনালে হেরে যাওয়া চেলসি ২০১২ সালে চ্যাম্পিয়নস লিগ জিতেছে। কোচদের ক্ষেত্রে হিসাবটা আবার উল্টো। বার্সেলোনার হয়ে ২০০৯ ও ২০১১ চ্যাম্পিয়নস লিগ জেতা পেপ গার্দিওলা আজ ম্যানচেস্টার সিটির হয়েও শিরোপাটা জিতবেন? নাকি গতবার নেইমারদের পিএসজিকে নিয়ে ফাইনালে উঠেও হেরে যাওয়া টমাস টুখেল আজ ক্যারিয়ারে প্রথম চ্যাম্পিয়নস লিগ জিতবেন?

পাঠক, কী মনে হয় আপনার? পোর্তোর এস্তাদিও দো দ্রাগাওয়ে আজ শেষ পর্যন্ত কে জিতবে? মত জানিয়ে দিন পোল-এ।