প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ার্ন মিউনিখ ছেড়ে চলে যাচ্ছেন—ঘোষণাটা দেওয়ার পরেই শুরু হয়ে যায় গুঞ্জন। তাহলে কি পেপ গার্দিওলার পরের গন্তব্য ম্যানচেস্টার সিটি? গার্দিওলা মুখে তালা মেরেই রেখেছিলেন। কিন্তু কদিন আগেই বললেন, ইংল্যান্ডে পাড়ি জমানোর কথা ভাবছেন। ব্যস, দুই দুইয়ে চার মিলিয়ে সবাই ম্যান সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির বিদায় দেখে ফেলল। বেচারা পেলেগ্রিনিকেও সংবাদ সম্মেলনে এমন সব প্রশ্ন শুনতে হলো, যেন তাঁর চাকরিই চলে গেছে। গার্দিওলাও বুঝতে পেরেছেন কাজটা একটু ভুল হয়ে গেছে। সরাসরি কারও নাম না বললেও তাই ক্ষমা চেয়েছেন। বলেছেন, কাউকে হেনস্তা করাটা তাঁর উদ্দেশ্য ছিল না। অন্য কোচদের প্রতি পূর্ণ শ্রদ্ধা আছেন বলেও দাবি করলেন। কিন্তু যা করার তা তো করেই ফেলেছেন। পেলেগ্রিনিকে কি ইংলিশ প্রচারমাধ্যম শান্তিতে থাকতে দেবে? এএফপি।